News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

৫ বছর থাকলে সকলের চাহিদা পূরণের সক্ষমতা রাখি : এমপি কালাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৯:৩১ পিএম ৫ বছর থাকলে সকলের চাহিদা পূরণের সক্ষমতা রাখি : এমপি কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আপনাদের সাথে আমাদের সম্পর্ক আর্থিক নয়, আপনাদের সাথে সম্পর্ক আত্মিক। আমরা ধর্ম চর্চা করতে চাই। আমাদের মাঝে কোনো বিভেদ নেই। আগে-পরে হতে পারে, তবে আপনারা সকলেই পাবেন। আমরা যদি পাঁচ বছর থাকি, আপনাদের সকলের চাহিদা পূরণের সক্ষমতা আমরা রাখি।

বুধবার (১ জুলাই) নারায়ণগঞ্জ শহর ও বন্দরের ৪টি মন্দির, ১টি ঈদগাহ, ২টি মাদ্রাসা ও ১৬টি মসজিদের জন্য মোট ২৮ লাখ ৭৫ হাজার টাকার প্রথম দফার চেক বিতরণকালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের যতটুকু প্রয়োজন, আমরা গত চার মাসে আলহামদুলিল্লাহ অন্যের চেয়ে পিছিয়ে নেই। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা টাকা নিয়ে এসেছি।

তিনি বলেন, মসজিদ, মন্দির, কবরস্থান ও মাদ্রাসা এই চারটা হলো ধর্মীয় খাতের অংশ। এর মধ্যে একটি অংশ আমাদের একটু পরে আসবে। এটা আসবে জেলা পরিষদের মাধ্যমে। আর এটি এসেছে উপজেলার মাধ্যমে। এছাড়া আরেকটি ঐচ্ছিক তহবিলের টাকা আছে, যা গতকাল পর্যন্ত ১ লক্ষ ৮৩ হাজার টাকা বিতরণ করেছি।

উপস্থিত ছিলেন এমপির রাজনৈতিক সচিব আবু কাউসার আশা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী সামছুন নূর বাঁধন প্রমুখ।