নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার বলেছেন, আমাদের বক্তব্য পরিস্কার এখানে জামায়াতে নূন্যতম কোনো সম্পর্ক নাই। ইসলামী ছাত্রশিবিরেরও কোনো কমিটি নাই। আমি ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সাথে কথা বলে জেনেছি। যে শিক্ষকের ব্যাপারে গভর্নিংবডি সিদ্ধান্ত নিয়েছেন এটা তাদের একান্ত বিষয়। এখানে আমাদের সংগঠনের কোনো বিষয় নয়।
সুতরাং এখানে মব করে বাইরের কিছু শিক্ষার্থী নিয়ে এসে সম্মানিত শিক্ষকদের আওয়ামী আমলের মতো ট্যাগ লাগিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চেয়েছে এটা একেবারেই দু:খজনক ব্যপার।
শনিবার (৫ জুলাই) বিকেলে দেওভোগ এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসায় শিক্ষক অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি এবং জামায়াতের সম্পৃক্ততা প্রসঙ্গে এক বক্তব্য তিনি এসব কথা বলেন।
আবদুল জব্বার বলেন, আমি প্রশাসন এবং সরকারি দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি; এই দ্বীনি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক দলের ইশারায় যেন এই প্রতিষ্ঠানের পরিবেশ যেন নষ্ট না হয়। এখানে প্রশাসন এবং সরকারি দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের ভূমিকা রাখার প্রয়োজন আছে।
তিনি আরও বলেন, আমি মনে করি এই প্রতিষ্ঠান বাঁচাতে কোনো ব্যক্তি বা দল বিবেচনা না করে কারা প্রকৃতপক্ষে এ ধরনের অন্যায় বাইরের কিছু ছাত্র সংযুক্ত হয়ে এখানে পরিস্থিতি তৈরি করেছে প্রকৃত তথ্য বের করতে হবে। কারা তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজ করেছে নারায়ণগঞ্জবাসী জানতে চায়। নারায়ণগঞ্জবাসীর সামনে তাদের প্রকাশ করতে হবে।






































আপনার মতামত লিখুন :