News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

বন্দরে ‘হানি ট্র্যাপে’ শিক্ষার্থীর সর্বস্ব লুট ৭ প্রতারক রিমাণ্ডে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৯:৫৬ পিএম বন্দরে ‘হানি ট্র্যাপে’ শিক্ষার্থীর সর্বস্ব লুট ৭ প্রতারক রিমাণ্ডে

বন্দরে ‘হানি ট্র্যাপে’ ফেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে জিম্মি করে নগদ টাকা ও আইফোন লুটের ঘটনায় ধৃত প্রতারক চক্রের ৭ সদস্যকে ২ দিনের রিমান্ডে এনেছে জিজ্ঞাবাদ করছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে চীফ জুডিশিয়াল আমলী আদালত ৬ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) রাতে বন্দরের একরামপুর তালতলা এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ডপ্রাপ্তরা হলো  বন্দরের একরামপুর এলাকার মোঃ আলী আজগর মিয়ার ছেলে মোঃ কাওসার (২০), একই এলাকার মোঃ আরিফের ছেলে মোঃ রবিন (২২), মৃত আবুল কাশেমের ছেলে শান্ত (২৩), তাজুল ইসলামের ছেলে গোলাম রাব্বী (৩০), আবুল কালামের ছেলে আরিফ (২৮), নবীগঞ্জ বাগবাড়ি এলাকার বাশারের চেলে রনি কাজী (২২) ও কদমরসুল মাঠপাড়া এলাকার মোঃ কাদিরের ছেলে সাকিব (২৫)। গ্রেফতারকৃতদের  বুধবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।