News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

শান্তিনগর গুচ্ছগ্রামে চিত্রায়তি হলো ‘প্রবাসী বউয়ের জামাই’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৯:৪১ পিএম শান্তিনগর গুচ্ছগ্রামে চিত্রায়তি হলো ‘প্রবাসী বউয়ের জামাই’

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর শান্তিনগর গুচ্ছগ্রামে ৪ জুলাই সকাল হতে মধ্যরাত পর্যন্ত চিত্রায়িত হলো তরুণ নাট্য নির্মাতা সোহেল আলীর নতুন নাটক ‘প্রবাসী বউয়ের জামাই’। গ্রামবাংলার চিরচেনা পটভূমি এবং সাধারণ মানুষের জীবনের বাস্তবচিত্র নিয়ে নির্মিত নাটকটি ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে গ্রামের একজন নারী প্রবাসীর পারিবারিক জীবন, সংগ্রাম ও সামাজিক অবস্থানকে কেন্দ্র করে। প্রবাস জীবনের টানাপোড়েন ও পরিবারের ওপর তার প্রভাব কীভাবে পড়ে, সেটিই নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে।

নাটকটিতে অভিনয় করেছেন সোহেল আলী, সাঞ্জিয়াপরী, শেখ মনিরুজ্জামান রিপন, সাব্বির আহমেদ সেন্টু, সারোয়ার খান, মৌন লাকি, নুসরাত সামিয়া, জীবন বাদশাহ, নয়ন খান এবং মনির। নাটকটির প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ মনিরুজ্জামান রিপন এবং চিত্রগ্রহণে ছিলেন আরাফাত মির্জা।

নাটকটির রচয়িতা ও নির্মাতা সোহেল আলী বলেন, “আমাদের মা-বোনেরা প্রবাসে থেকে কীভাবে সংসার ও সমাজকে আগলে রাখেন, সেই বাস্তবতাকে আমরা পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। কাহিনী, সংলাপ ও দৃশ্যপট সব মিলিয়ে আশা করছি নাটকটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।”

গ্রামের নির্মল পরিবেশে চিত্রায়িত এই নাটকটি খুব দ্রুতই কোনো একটি জনপ্রিয় ইউটিউব প্ল্যাটফর্মে প্রচার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।