News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

সোনারগাঁ বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৯:৪৪ পিএম সোনারগাঁ বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাহাঙ্গীর আলম নামক এক ইউনিয়ন বিএনপি সভাপতি নিজ দলীয় নেতাকর্মীদের হুমকি দেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে তাকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে থাকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায়।

জাহাঙ্গীর আলন উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে জাহাঙ্গীর আলমকে কোনো এক স্থানে নিজ অনুসারীদের সঙ্গে নিয়ে বসে থাকা অবস্থয় মুঠোফোনে কথা বলতে শোনা য়ায়। মুঠোফোনের অপরপ্রান্তের কোনো এক ব্যক্তিকে তাকে বলতে শোনা গেছে, "বিএনপি ওলারা আমারে ক্ষতি করতাছে। নির্বাচনের পর অগরে মামলা দিয়া দৌড়ামু। আর আওয়ামী লীগ অলাগো কোলে লইয়া নাচমু, চিন্তা কইরেন না"।

এদিকে দায়িত্বশীল পদে থেকে নিজ দলীয় নেতাকর্মীকে নিয়ে এহেন মন্তব্য করায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বক্তব্যের শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্যের কথা অস্বীকার করেন। বলেন, আমি এই ধরনের কোনো কথা আমি বলিনি। ভাইরাল করা ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আগে এবং পড়ের কোনো বক্তব্য নাই। শুধুমাত্র দুইটা বক্তব্যকে ছাড়া হয়েছে। মূলত আমার ভাগিনা নোবেল মীরের সঙ্গে আমার লেনদেন নিয়ে পারিবারিক ঝামেলা থাকায় সে এটা ভাইরাল করেছে। নোবেল ইতোপূর্বেও আমার বিরুদ্ধে বিভিন্ন নিউজ করিয়েছে, অভিযোগ দায়ের করেছিল। আমার ক্ষতি করার উদ্দেশ্যে এআই দ্বারা এটা ভাইরাল করা হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন,এমন বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এই ভিডিওর জন্য আমরা মৌখিকভাবে তার কাছে জবাব চেয়েছি। যদি জবাব দিতে ব্যর্থ হয় তাকে দল থেকে শোকজ করা হবে। এ ঘটনায় দুএকদিনের মধ্যে সীদ্ধান্ত গ্রহন করে হবে। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এটা উপজেলা পর্যায়ের বক্তব্য নিলে ভালো হয়। কারণ আমি এখনো এটা সম্পর্কে তেমন কিছু জানতে পারিনি।