News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দুই লাখ গাছ লাগানো হবে : এমপি মান্নান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৬:৫০ পিএম দুই লাখ গাছ লাগানো হবে : এমপি মান্নান

‎নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জে দুই লাখ গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই এবং আগামী দিনের বাংলাদেশ হবে সবুজে ঘেরা।

‎রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত ‘সবুজ বাংলাদেশ, সুন্দর ভবিষ্যৎ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শরিফ হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস. এম. আসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আকরাম হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল।

‎বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।