News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

কাশীপুরে রানা গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:৪১ পিএম কাশীপুরে রানা গ্রেপ্তার

মাদক, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলাসহ একাধিক মামলার আসামি এবং বিএনপি নেতা সানি শিকদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ১৭ জুলাই রাতে নারায়ণগঞ্জের কাশীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, গ্রেপ্তারকৃত রানার বিরুদ্ধে মাদক, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।