News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নারায়ণগঞ্জ আদালতে পদত্যাগ করবেন জামায়াতের আইন কর্মকর্তারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৯:৪৩ পিএম নারায়ণগঞ্জ আদালতে পদত্যাগ করবেন জামায়াতের আইন কর্মকর্তারা

দেশের বিভিন্ন জায়গাতেই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) পদে থাকা জামায়াতে ইসলামীর আইনজীবীরা পদত্যাগ করছেন। বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে তারা এসকল পদ থেকে সড়ে আসছেন।

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ আদালতেও জামায়াতে ইসলামীর আইনজীবীদের মধ্যে আইন কর্মকর্তা হিসেবে থাকা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। তারা যে কোনো পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করবেন বলে জানা গেছে।

জামায়াতে ইসলামীর নেতাদের সাথে কথা বলে জানা গেছে, বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন বিএনপি। আর প্রধান বিরোধী দল হিসেবে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যার কারণে নীতিগতভাবেই বিএনপির বিভিন্ন সিদ্ধান্তের সাথে জামায়াতে ইসলামী একমত হওয়ার কথা নয়। সে হিসেবে জামায়াতে ইসলামীর আইনজীবীদের মধ্যে আইন কর্মকর্তা হিসেবে থাকা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সাথে একমত হতে পারেন না।

একই সাথে বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। আর আর তাই এসকল বিষয়ের প্রতিবাদ জানিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) পদ থেকে পদত্যাগ করবেন জামায়াতে ইসলামীর আইনজীবীরা। তাদের পদত্যাগের জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। যে কোনো সিদ্ধান্ত আসার সাথে সাথেই তারা পদত্যাগপত্র জমা দিবেন।

জানা যায়, বিগত ১৬ বছরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিএনপির আইনজীবীরাও স্বস্তিতে থাকতে পারেননি। তাদেরকেও নানাভাবে নির্যাতন নিপীড়ন অপমান অপদস্থ হয়েছেন। পাশাপাশি জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের আইনজীবীরাও নিপীড়নের শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নেতৃত্ব থেকে বঞ্চিত থেকেছেন। আইনজীবীরা নিরাপদে ভোট দিতে পারেননি। নির্বাচনের সময় বহিরাগতরা আদালতপাড়ায় এসে শোডাউন দিয়েছেন। আইনজীবীদেরকে হেনেস্তা করেছেন।

এরই মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আওয়ামী লীগপন্থী আইনজীবীরাও আত্মগোপনে চলে যান। তাদের এই আত্মগোপনে চলে যাওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর আইনজীবী সমিতির কর্তৃত্বে আসেন বিএনপির আইনজীবীরা।

সেই সাথে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) পদেও পরিবর্তন আসে। সেই সাথে বিএনপি ও জামায়াতে ইসলামীর আইনজীবীদের নতুন করে করে নিয়োগ দেয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসার মধ্য দিয়ে বিএনপির আইনজীবীরা এসকল পদগুলোতে থেকে গেলেও শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর আইনজীবীরা থাকছেন না।