News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কোস্ট গার্ডের অভিযানে ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৯:১৩ পিএম কোস্ট গার্ডের অভিযানে ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১৯ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সাব্বির আলম সুজন বলেন, নারায়ণগঞ্জের সাইনবোর্ড গোলচত্বর সংলগ্ন এলাকায় গত ১৮ জুলাই দিবাগত রাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহজনক ২ টি ট্রাক তল্লাশি করে প্রায় ২ কোটি ৮৩ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ২৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

তিনি আরও জানান, এর আগে গত ১৭ জুলাই একই এলাকা হতে আরও একটি অভিযান পরিচালনা করে প্রায় ১৭ লক্ষ ৪৫ হাজার টাকা মুল্যের ১ হাজার ৪৩০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছিল। পরবর্তীতে জব্দকৃত পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের নিকট বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়। এই  ঘটনায় ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।