News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৮:১২ পিএম সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচনে আপনারা মুছাপুরবাসী নির্বাচনে অংশ নিয়ে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন বিশ বছর পরে। বিশ বছর আগে যারা আমার সাথে ছিলেন তাদের অনেকে নেই। আপনাদের কাছে আমি নতুন, পরিচিত হচ্ছি। আপনারা আমাকে চারবারের মত নির্বাচিত করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

রোববার (১৯ জুলাই) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণকালে একথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণের সরকার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জনগণের প্রতি যে দৃষ্টি রয়েছে। তারই অংশ হিসেবে আমাদের বন্দর উপজেলায় বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসনে যা বরাদ্দ দিয়েছেন তা অকল্পনীয় বিষয়। আমি এর আগেও এমপি ছিলাম। কিন্তু এত সাহায্য সহযোগিতা কখনও আসেনি। আমরা ষাট হাজার কেজি চাল পেয়েছি। আমরা প্রতিটি ইউনিয়নে ৪৮০ জন করে ভাগ করে দিয়েছি। আপনারা ২৫ কেজি করে চাল পাবেন। খালকাটা কর্মসূচি ও আপনাদের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে। সামনে আমাদের হেলথ কার্ড আসছে। সরকার আপনাদের কার্ড দিবে। ফ্যামিলি কার্ড আসবে এর মাধ্যমে আপনারা আড়াই হাজার টাকা করে পাবেন। এ সরকার জনবান্ধব সরকার।

তিনি আরো বলেন, বিগত সময়ে বিনা মামলায় কারাবরণ করতে হয়েছে অনেককে। অনেকের ঘর সংসার ভেঙে গেছে, বিদেশে পালিয়ে যেতে হয়েছে। আজ সে পরিবেশ নেই। আসুন আমরা সম্মিলিতভাবে সমাজকে গড়ে তুলি। সমাজে শান্তি চাইলে মায়েদের দায়িত্ব বেশি। পুরুষ বাইরে কাজে চলে যায়। সংসার আপনাদের হাতে থাকে। আপনাদের ছেলে মেয়েরা অনেকে বিপথগামী হয়ে যাচ্ছে। এটা আমাদের মানসিক স্বাবলম্বিতা দিবে না। এতে সমাজের কল্যাণ হবে না। সরকার আইনশৃঙ্খলার দায়িত্ব নিচ্ছে। তাদের আমাদের রুখে দিতে হবে। আমরা কোন অবস্থায় কাউকে আশ্রয় প্রশ্রয় দিবো না।