News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

দেওভোগে দেরি করে বাসায় ফেরায় ছেলেকে গলাটিপে হত্যা : মা আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৯:৫৯ পিএম দেওভোগে দেরি করে বাসায় ফেরায় ছেলেকে গলাটিপে হত্যা : মা আটক

নারায়ণগঞ্জ শহরের দেওভোগে দেরি করে বাসায় ফেরায় রাগে ছেলেকে গলাটিপে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) মধ্যরাতে দেওভোগ পাক্কা রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে পরিবারের কেউ মামলা না দেয়ায় পুলিশ বাদী হয়ে মাকে আসামি করে মামলাটি দায়ের করেন।

নিহত তায়েব (১২) দেওভোগ পাক্কা রোড় এলাকার আফজাল হোসেন আলমগীরের ছেলে। 

মামলার বাদী থানার এস আই কাজল জানান, ১২ বছরের শিশু খেলার কথা বলে মঙ্গলবার বিকালে বাসা থেকে বের হয়। রাতে দেরি করে বাসায় ফিরে। এত মা তাসলিমা বেগম (৩৮) রাগে ছেলেকে চড়থাপ্পর মারতে থাকে। এক পর্যায়ে মা গলাটিপ দিলে দেহটি নিথর হয়ে যায়। তাৎক্ষনিক নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের মা তাসলিমা বেগমকে আটক করা হয়।