News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিএনপির শেল্টারে দুই ত্রাস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৯:৪০ পিএম বিএনপির শেল্টারে দুই ত্রাস
বায়ে রবিন ও ডানে সোহেল

ফতুল্লায় মাদক ব্যবসার ভাগ ভাটোয়ারা নিয়ে ফের মুখোমুখি অবস্থানে রয়েছেন সন্ত্রাসীদের দুটি গ্রুপ। একটি গ্রুপের নেতৃত্বে সোহেল ও ও অপর গ্রুপের নেতৃত্বে রবিন। দুইজনের বিরুদ্ধে অস্ত্রবাজী ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

ফতুল্লার কায়েমপুর, কুতুবআইল ও কাঠেরপুল এলাকায় রবিন ওরফে পিস্তল রবিন এবং সোহেল ওরফে ইয়াবা সোহেল শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। ২০২৬ সালের জানুয়ারিতে এ দুইজনের নেতৃত্বে ফতুল্লা ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসকে শাহীনের কার্যালয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে, নগদ অর্থ লুটের অভিযোগ তোলে এবং শর্টগান দিয়ে এলোপাতাড়ি ১২ থেকে ১৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

খালিদা হাসান রবিন সন্ত্রাসীদের একজন। বিগত সময়ে ফতুল্লায় একাধিকবার বিপুল অস্ত্র ও মাদক সহ গ্রেপ্তার হন তিনি। সহযোগি ছিলেন সোহেল ওরফে ইয়াবা সোহেল। বিগত সময়ে এ দুইজনের নিয়ন্ত্রনে ছিল ফতুল্লা শিল্পাঞ্চলের ওয়েস্টেজ, মাদক ও অস্ত্র ব্যবসা। আওয়ামী লীগ পতনের পর কিছুদিন আত্মগোপনে ছিল। সালাউদ্দিন রানা ও আরিফুর রহমান আরিফের ছত্রছায়ায় এ দুইজন এলাকাতে ফিরেছে। কেউ প্রতিবাদে টু শব্দ করলেই চলে রাউন্ডে রাউন্ড গুলি ছোড়া হয়। থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসকে শাহীনের কায়েমপুরের অফিসে নির্বাচনের কয়েকদিন আগে এসকে শাহীনের অফিসে একাধিক গুলিবর্ষণ করে কয়েকশত সদস্যের কিশোরগ্যাং নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠে রবিন ও সোহেল গংদের বিরুদ্ধে।

কাঠেরপুল শিল্পাঞ্চলটি মূলত ২টি ইউনিয়নের আওতাধীন যার একাংশ কুতুবপুরের ৯ নাম্বার ওয়ার্ডে অপর অংশটি ফতুল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। মাদক ব্যবসায়ী ও সেবী রবিন সোহেল গং এর অস্ত্র ও মাদকের প্রভাবের কারণে তাদের অসহায় সাধারণ বিএনপি নেতাকর্মীরা।

এলাকাবাসী জানান, কুতুব আইল এলাকার সোহেল ও খালিদ হাসান রবিন প্রায় ৮ থেকে ১০ বছর যাবত অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা করে আসছে। এরমধ্যে ২০২৩ সালের ১৫ আগস্ট বিপুল মাদকসহ রবিন ও তার ৪ সহযোগী জেলা ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। এঘটনার আড়াই মাসের মাথায় আদালত থেকে মাদক মামলায় জামিনে এসে ৫ নভেম্বর ফতুল্লার কুতুবপুরে অবৈধ অস্ত্র বিক্রি করতে গিয়ে নারায়ণগঞ্জ কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে বিদেশী পিস্তল সহ রবিন গ্রেফতার হয়।

পুলিশ জানিয়েছে রবিনের বিরুদ্ধে ফতুল্লা সহ বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলা রয়েছে। এসব মামলার মধ্যে অধিকাংশ মাদক মামলা।

এলাকাবাসী জানান, সোহেলের বিরুদ্ধেও মাদকসহ একাধীক মামলা রয়েছে। তার বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দীর্ঘদিন ধরেই রবিনের সাথে মাদক ব্যবসা করে আসছে।

সম্প্রতি মাদক ব্যবসার ভাগ ভাটোয়ারা নিয়ে রবিন ও সোহেলের মধ্যে বিরোধ দেখা দেয়। এনিয়ে বুধবার রাতে দুই গ্রুপ দেশী বিদেশী অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।