News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধভাবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা আটক ১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৬:৫৫ পিএম সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধভাবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা আটক ১

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে ফজলুল হক (৬৫) নামক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনা একজনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকালে নাসিক ৮নং ওয়ার্ডস্থ চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

হত্যা সংঘটিত করার অভিযোগে আটককৃত ঘাতকের নাম রবিন (৩০)। তিনি ক্যানেলপাড় এলাকার আবুল হোসেনের ছেলে।

অপরদিকে নিহত ব্যক্তি একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকে আটককৃত রবিন এবং তার সহযোগী নোবেল, মিলন ও অনন্ত মিলে নিহত বৃদ্ধাকে বেধড়ক মারধর করেন। ঘাতকদের অতিরিক্ত মারধরে ভিকটিম গুরুতর আহত হওয়ার পর খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।

নিহতের মেয়ে ফারজানা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। বলেন,আমার বাবাকে সংঘবদ্ধ হত্যা করা হয়েছে। তবে আমি এখন কথা বলতে পারবো না।

ঘটনাস্থল থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তারেক বলেন, নিহত বৃদ্ধার নিজ এলাকার একটি গ্রুপের সঙ্গে ঝামেলা হলে শুক্রবার তাকে বেধড়ক মারধর করা হয়েছিল। আজ তিনি মৃত্যুবরণ করেছেন। ঘটনায় রবিন নামক একজনকে ইতোমধ্যে আমরা আটক করেছি এবং মামলা রুজুর প্রক্রিয়া চলমান। হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় জিজ্ঞেস করলে তিনি ফোন কল কেটে দেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জাগো নিউজকে বলেন, শুক্রবার কয়েকজন মিলে বৃদ্ধাকে কিল-ঘুষি দিয়ে গুরুতর আহত করেন। এরপর তিনি খানপুর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসলে আজ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় একজন আটক করেছি আমরা।

হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, এই তথ্যটা আমার কাছে নেই।