News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জেলা প্রশাসকের সাথে ইসলামী ছাত্র আন্দোলন নেতাদের সাক্ষাৎ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৭:৫৯ পিএম জেলা প্রশাসকের সাথে ইসলামী ছাত্র আন্দোলন নেতাদের সাক্ষাৎ

১৯ জুলাই রবিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মদ আবুল হাশিমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মহানগর নেতৃবৃন্দ। 

এসময় সভাপতি আবুল হাশিম বলে, আজকে আমরা জেলা প্রশাসক স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কে ২টি দাবি উপস্থাপন করি। পাশাপাশি নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের কার্যক্রম, অবস্থান সম্পর্কে আলোচনা করি এবং যেকোনো কাজে আমরা সব সময় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আছি বলে উল্লেখ করি।

আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক গাজী মুহা সাইম হোসাইন, প্রকাশনা ও দফতর সম্পাদক শেখ মুহাম্মদ রুহুল আমিন, অর্থ ও কল্যাণ সম্পাদক শাহ মুহাম্মদ সগীর।