News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

চাল ও অর্থ জনগণের আমানত : এমপি আবুল কালাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:০৪ পিএম চাল ও অর্থ জনগণের আমানত : এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জলো জনবান্ধব সরকার। ইতোমধ্যে ৫টি ইউনিয়নে প্রায় ৬০ হাজার কেজি চাল বিতরণ করেছি, এটা ধারাবাহিক কার্যক্রম। এভাবে এবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থের চেক দেয়া হচ্ছে। প্রায় ৩৪০ জনের মধ্যে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান তুলে দিচ্ছি। এটা ধারাবাহিক কার্যক্রম আজকে যারা পায়নি তারা আগামীতে পাবেন। তাই চাল ও অর্থের চেক আপনাদের আমানত ছিলো, আপনাদের কাছে তুলে দিতে পেলে আনন্দ লাগছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল  থেকে প্রাপ্ত অর্থের চেক বিতরণকালে তিনি একথা বলেন।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বন্দর থানার ওসি জামালউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন সহ অন্যান্যরা।