ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এ মাস্টার্স পড়ুয়া দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে পলিন খানকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।
মঙ্গলবার ২৮ জুলাই দুপুরে জেলা প্রশাসক কার্যালয় থেকে তার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেয়া হয়।
পলিন খান ২৮ জুলাই বুধবারই পড়ালেখার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করার সাথে সাথেই তাকে সহযোগিতা প্রদান করা হয়।
আবেদনে পলিন খান উল্লেখ করেন, দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণে তার পড়াশোনার জন্য ব্রেল বই, ব্রেল পেপার, অডিও রেকর্ডার, টকিং কম্পিউটার প্রয়োজন হয়। যা অত্যন্ত ব্যয় বহুল বিদায় তার পড়ালেখা চালিয়ে যেতে আর্থিক সহযোগিতা প্রয়োজন।































আপনার মতামত লিখুন :