News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

আদালতে হাসিমুখে আইভী ‘অপরাধ না করেও আমি অপরাধী’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১২:৪৩ পিএম আদালতে হাসিমুখে আইভী ‘অপরাধ না করেও আমি অপরাধী’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, হত্যা, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি। আর আজকে আমিই কি অপরাধী হয়ে গেছি। এটার বিচার আল্লাহ আছে, নারায়ণগঞ্জবাসী আছে, তারা দেখবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দিয়ে বেরিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন। এদিন তাকে বেশ হাস্যোজ্জল দেখা গেছে।

২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন আইভীর গাড়ি বহর ঘিরে থাকা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। ওই মামলার হাজিরা ছিল মঙ্গলবার।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, আদালতের প্রতি সম্মান দেখিয়ে সাবেক মেয়র আইভী আদালতে উপস্থিত হন। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। শারীরিকভাবেও অসুস্থ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা কারণে আমরা আদালতে আবেদন করেছিলাম যেন ওনার পরিবর্তে যেন আইনজীবী হাজিরা দেন। আদালত আমাদের আবেদন গ্রহণ করে মামলার বিচারকাজ শুরু না হওয়া পর্যন্ত আইভীকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে না।