নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত বেসরকারী করণকৃত নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলটির বাকী অংশ দখলে নিতে ফের বেপরোয়া দখলদার নিট কনসার্ন গ্রুপের জয়নাল আবেদীন মোল্লা, জাহাঙ্গীর আলম মোল্লা ও মনির হোসেন মোল্লা। জুলাই গণঅভ্যুত্থানের পরে দীর্ঘদিন তারা নিরব থাকলেও আবারো তারা সন্ত্রাসী তৎপরতায় মেতে উঠেছে।
বিগত দিনে সন্ত্রাসীদের গডফাদার শামীম ওসমান ও যুবরাজ খ্যাত আজমেরী ওসমানের ছত্রছায়ায় শেয়ারহোল্ডারদের উপর স্টীমরোলার চালালেও এবার বিএনপি নেতা নামধারী সন্ত্রাসীদের দখলকাজে ব্যবহার করছে নিট কনসার্ন গ্রুপ।
মিলটির শেয়ারহোল্ডারদের কলোনীর অংশে বালু ফেলতে বাধা দেয়ায় নিট কনসার্ন গ্রুপের নিয়োজিত বাহিনী কর্তৃক নারীসহ কয়েকজনকে বেধড়ক পিটিয়ে জখমের ঘটনায় মামলার আবেদন করেছে ভুক্তভোগী সাইফুল ইসলাম। বুধবার সিদ্ধিরগঞ্জ থানায় মামলার আবেদনটি দাখিল করা হয়।
আন্দোলনরত শেয়ারহোল্ডাররা জানান, শেয়ারহোল্ডারদের সঙ্গে মিলটির দখলদার নিট কনসার্ন গ্রুপের মধ্যে দীর্ঘ দেড় দশক ধরে বিবাদ চলে আসছে। দখলদার নিট কনসার্ন গ্রুপের জয়নাল আবেদীন মোল্লা, জাহাঙ্গীর আলম মোল্লা ও মনির হোসেন মোল্লার বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ক্রয়ের মাধ্যমে মিলটি দখলে নেয়ার প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছে। ৫৩ জন শেয়ারহোল্ডার শেয়ার বিক্রি করতে রাজী না হওয়ায় তাদের উপর গত ১৫ বছর ধরে চালানো হয়েছে নির্যাতনের স্টীম রোলার।
সন্ত্রাসীদের মহড়া, হুমকী ধমকীতে শেয়ারহোল্ডারদের টলাতে না পেরে মঙ্গলবার রাতে মিলটির অভ্যন্তরে শেয়ারহোল্ডারদের কলোনী সংলগ্ন মসজিদের পাশে বালু ফেলতে শুরু করে দখলদার নিট কনসার্ন গ্রুপের নিয়োজিত সন্ত্রাসী বাহিনী। এসময় কলোনীর নারী ও পুরুষরা তাদের বাধা দিতে আসলে সন্ত্রাসীরা লাঠিসোটা দিয়ে তাদেরকে বেধড়ক মারধর করতে থাকে। এতে শেয়ারহোল্ডার পরিবারের সদস্য এমিলি, আরমানসহ কয়েকজন গুরুত্বর আহত হয়েছে। তাদের মধ্যে এমিলিকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পরে শেয়ারহোল্ডাররা হামলার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানার একজন কর্মকর্তা ফোর্সসহ ঘটনাস্থলে আসেন। তবে এর আগেই হামলাকারীরা সটকে পড়ে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরে শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের উদ্দেশ্যে অভিযোগ প্রদান করা হয়।
লিখিত অভিযোগে আমি সাইফুল ইসলাম উল্লেখ করেন বিবাদী মোঃ হারুন (৫০) ও তার পুত্র


































আপনার মতামত লিখুন :