News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

বন্দরে আসলাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৯:৩২ পিএম বন্দরে আসলাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা

বন্দরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি বিক্রি করার অপরাধে আসলাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বন্দর উপজেলার বুরুন্দীস্থ উল্লেখিত প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

জানা গেছে, উপজেলার নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম দুপুরে বুরুন্দী আসলাম বিরিয়ানি হাউজে অভিযান চালায়।

অভিযান চলাকালে রান্না ঘরে গরু জবাইসহ অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি বিক্রি অপরাধে আসলাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করে।