News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বিএম ইউনিয়ন স্কুলে নাসিকের হ্যান্ড স্পে ওষুধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:৩৫ পিএম বিএম ইউনিয়ন স্কুলে নাসিকের হ্যান্ড স্পে ওষুধ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে বাসা-বাড়ি পাশাপাশি স্কুল কলেজে মশার হ্যান্ড স্পে ওষুধ দেয়া হয়েছে। নাসিকের প্রশাসকের নির্দেশনায় বন্দর অঞ্চলের বিভিন্ন স্কুল কলেজে গিয়ে সচিবদের নেতৃত্বে এক দল মশক নিধন কর্মীরা ওষুধ ছিটিয়ে দেয়।

মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১০টায় নাসিকের বন্দর অঞ্চলের ২২নং ওয়ার্ডে বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের মাধ্যমিক ও কলেজ শাখায় মশার হ্যান্ড স্পে ওষুধ দেওয়া হয়।

উপস্থিত ছিলেন, নাসিকের সুপার ভাইজার মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ২২নং ওয়ার্ড সচিব মোঃ পনির ভূইয়া, ২১নং ওয়ার্ড সচিব মোঃ ফারুকুল ইসলাম ও ২০নং ওয়ার্ড সচিব মোঃ সানি সরকার।

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সুস্থ রাখতে বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে মশার হ্যান্ড স্পে ওষুধ দেয়া নাসিকের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল কমিটির অভিভাবক প্রতিনিধি ও দৈনিক সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব। এ সময় নাসিকের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে আগামী সপ্তাহে ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো আহবান জানান।

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) উদ্যোগে ওয়ার্ডভিত্তিক সমন্বিত মশক নিধন কর্মসূচির আওতায় হ্যান্ড স্প্রে ও ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো হচ্ছে। চলতি জুলাই শেষ সপ্তাহে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উপস্থিতিতে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনের জন্য আরও নতুন ফগার মেশিন বিতরণ করেন।