মঙ্গলবার ২৮ জুলাই বাদ আসর নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শহরের গলাচিপা ২৮ কলেজ রোড দৈনিক সচেতন ভবন জেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক সচেতন এর প্রকাশক ও সম্পাদক কাজী মো. ইসলাম মিয়া।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীল মোহাম্মদ দীলু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, অর্থ সম্পাদক মো. জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির ডালিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুমী, কার্যকরী সদস্য মো: আনোয়ার হোসেন ভূইয়া, আবু রায়হান, লক্ষন চন্দ্র দাস, জিয়াবুর রহমান, স্থায়ী সদস্য শেখ ইব্রাহীম হাসান, মো: আব্দুল মোতালিব, এইচ এম সোহেল আহমেদ, এম আখতার হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
জেলা প্রেসক্লাবের পূর্ববর্তী সভার কার্যবিবরনী পাঠ ও সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় এবং জেলা প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট যাচাই-বাছাই গঠন করা হয়। অন্যকোন আলোচনা না থাকায় সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।





































আপনার মতামত লিখুন :