নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ইসদাইর কাপড়া পট্টি এলাকায় ছিনতাইয়ের অভিযোগ উঠেছে| এই ঘটনায় ফতুল্লার উত্তর ইসদাইর কাপড়া পট্টি এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলামে মেয়ে তাহসিনা আক্তার রেসমি বাদী ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন|
অভিযুক্তরা হলেন- উত্তর ইসদাইর কাপড়া পট্টি এলাকার হায়দার আলীর ছেলে রকি (৩৫), শান্ত (২০) ও বাবু (২০) উভয় পিতা অজ্ঞাত সহ আরও অজ্ঞাতনামা ৩ জন|
অভিযোগে বলা হয় অভিযুক্তরা সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী উশৃঙ্কল প্রকৃতির লোক| তারা এলাকায় চুরি ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়| মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তাহসিনা আক্তার রেসমি বাড়ি ভাড়া উঠিয়ে যাওয়ার সময় পিছন থেকে ডাক দেয়| তাদের ডাক শুনে দাঁড়ানোর সাথে সাথে গলায় চুরি ধরে ¯^র্ণের আংটি, ¯^র্ণের ব্রেস লাইট, ¯^র্ণের চেইন, ¯^র্ণের কানের দুল এবং ভাড়া উঠানোর ২০ হাজার টাকা নিয়ে যায়| সেই সাথে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়| তিনি এই ঘটনায় আইনের আশ্রয় প্রার্থনা করছেন|

































আপনার মতামত লিখুন :