News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

স্ত্রীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক যুবকের গোপনাঙ্গ কর্তন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ১২:০৭ পিএম স্ত্রীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক যুবকের গোপনাঙ্গ কর্তন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামের যুবকের গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে।

স্বামীর সঙ্গে এমন কান্ড ঘটানো নারীর নাম সাবিকুন্নাহার মিম (২৮)। আহত ব্যক্তি জহিরুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার মো. জামশেদ মোল্লার ছেলে।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭ টায় নাসিক ৩ নং ওয়ার্ডস্থ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ভুক্তভোগী যুবক ও তার স্ত্রী ৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ সানারপাড় এলাকায় শাহ আলম মিয়া নামক এক বাড়ি মালিকের ভাড়াটিয়া হিসেবে বসবাস করে যাচ্ছেন। বুধবার রাতে জহিরুল ইসলাম বাসায় ফিরে নিজের স্ত্রীর ইচ্ছে না থাকা সত্বেও তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালান বলে স্ত্রীর অভিযোগ তুলেছেন। পরবর্তীতে সম্পর্কে জড়াতে ইচ্ছে ও অনিচ্ছা নিয়ে তাদের উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টির একপর্যায়ে স্ত্রী রাগান্বিত হয়ে গোপনাঙ্গ কেটে দেন।

যুবকের ডাকচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে দ্রুত রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যে আমরা স্ত্রীকে আটক করেছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।