News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

নারায়ণগঞ্জ কলেজে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতের আহবান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০৯:০৭ পিএম নারায়ণগঞ্জ কলেজে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতের আহবান

‎‎নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং কলেজের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবিতে নারায়ণগঞ্জ কলেজ গভর্নিংবডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ।

‎১২ আগস্ট এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সদস্য ফাতেমা, সদস্য সিফা ও সংগঠক আকিব হাসান।

‎ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পাঠদান নিশ্চিত করলেই দায়িত্ব শেষ হয় না; তাদের নিরাপদ যাতায়াত, স্বাস্থ্যসেবা, খাবারের ব্যবস্থা এবং প্রয়োজনীয় মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাও প্রতিষ্ঠানের দায়িত্বের অংশ। নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের এসব সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা প্রয়োজন।