নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে বদলি করা হয়েছে। বুধবার ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিজানুর রহমান মুন্সী। ৯ মাসের মাথায় তার বদলির আদেশ এসেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার থেকে তাকে হাইওয়ে পুলিশে বদলি করার কথা উল্লেখ করা হয়েছে।







































আপনার মতামত লিখুন :