News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

বন্দরে অটোরিকশাচালক মাছুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০৮:৫৮ পিএম বন্দরে অটোরিকশাচালক মাছুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশাচালক মাছুম রানা (৩৫) হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেল রানাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় বন্দর থানাধীন সোনাচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল সোনাচড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই রাজিব হোসেন তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাচড়া এলাকায় অভিযান পরিচালনা করেন এবং হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

‎ঘটনার বিবরণীতে জানা যায়, গত ২৯ জুন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন অটোরিকশাচালক মাছুম রানা। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের ছয় দিন পর, গত ৪ জুলাই দুপুরে তালতলা এলাকার একটি ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাছুম রানা সোনাচড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

‎নিহতের স্ত্রী সুমা আক্তারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে মাছুমকে বাড়ি থেকে ডেকে নিয়ে কয়েকজন মিলে মোটরসাইকেলে করে অপহরণ করে। পরবর্তীতে তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে ডোবায় ফেলে দেওয়া হয়।

‎বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার রাসেল রানা মাছুম হত্যা মামলার প্রধান আসামি। প্রাথমিক তদন্তেও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।