News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০৯:২৪ পিএম সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ সফল করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও অংশীদার সংস্থার উদ্যোগে প্রস্তুতিমূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগষ্ট) সকালে সদর উপজেলা ইউএনও কার্যালয় সভাকক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাশার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তর এর প্রতিনিধি ডা. সোহেলী সারমিন, জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক কাজী মমতাজ বেগম, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম, সিভিল সার্জন অফিস এর সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল হক ও এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মোর্শেদুল ইসলাম খান। 

সভায়  জানানো হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সকল ইউনিয়নের বাসিন্দাদের ১বছর থেকে সকল বয়সী (গর্ভবতী মহিলা ব্যাতিত) ২ ডোজ কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে। আগামী ২২ আগষ্ট ২০২৬ তারিখ হতে ওরাল কলেরা ভাকসিন ক্যাম্পেইন চালু হবে।

ওরাল কলেরা ভ্যাকসিন গ্রহণের জন্য অবশ্যই অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। 

মেডিকেল অফিসার ডা. ইসরাত জাহান (রোগ নিয়ন্ত্রণ) এর প্রেজেন্টেশন উপস্থাপন ও সঞ্চালনায় অবহিতকরণ সভায় চিকিৎসক,  ইসলামিক ফাউন্ডেশন, তথ্য, শিক্ষা কর্মকর্তাগণ এবং উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।