News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

জালকুড়িতে বিয়ের অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, আহত ৪


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০৯:২১ পিএম জালকুড়িতে বিয়ের অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, আহত ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি শিকদার বাড়ি পুল এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের হামলায় অন্তত ৪ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট সন্ধ্যা ৭টায় জালকুড়ি শিকদার বাড়ি পুল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় করইতলা এলাকার বাসিন্দা মো. সিয়াম (১৮), মোঃ আরিয়ান (১৭),  মাহফুজ (১৭) এবং আরও ১৫ থেকে ২০ জন কিশোর জুনায়েদ সিদ্দিকীর উপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় জুনায়েদ ও তার আত্মীয়দের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

পরিবারের অভিযোগ, হামলার সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র বহন করছিল। এলাকাবাসী ঘটনাটি টের পেয়ে এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

জুনায়েদের পরিবারের দাবি, ঘটনার সূত্রপাত ৫ আগস্ট একটি বিয়েবাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানে। সেখানে সিয়াম নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি করছিলেন এবং অতিথিদের সঙ্গে খারাপ আচরণ করছিলেন বলে অভিযোগ করা হয়। এ সময় জুনায়েদ সিদ্দিকী এর প্রতিবাদ করেন এবং অতিথিদের গালাগালি না করার জন্য তাকে বলেন।

এতে ক্ষিপ্ত হয়ে সিয়াম জুনায়েদের চোখে ঘুষি মারেন এবং তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে জুনায়েদসহ অনুষ্ঠানে থাকা কয়েকজন ওই ঘটনার প্রতিবাদ করলে সিয়াম আরও ক্ষিপ্ত হন। এরপর তিনি তার সহযোগীদের ডেকে আনে হামলা করে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পরিবারের অভিযোগ, পরদিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু এরপরও বিরোধের অবসান হয়নি। এরই ধারাবাহিকতায় ৯ আগস্ট সন্ধ্যায় জুনায়েদের ওপর ফের হামলা চালানো হয় বলে অভিযোগ পরিবারের।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদ হোসেন জানান, ঘটনার বিষয় বিষয়টি আমি জানি অতিসত্বর তদন্তের জন্য পুলিশ পাঠাচ্ছি ।