News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

চব্বিশের জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা পূরণ হয়নি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০৮:৫৫ পিএম চব্বিশের জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা পূরণ হয়নি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে। 

১২ আগষ্ট বুধবার বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  

জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার, ভারপ্রাপ্ত জেলা আমীর মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান প্রমূখ। 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, পৃথিবীর যে কোনো পরিবর্তন এবং উত্থান পতনে যুবকরাই মূল ভূমিকা পালন করে। চব্বিশের জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা ছিলো সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ উপহার পাবে জাতি, কিন্তু দেশ যেন পুরাতন ধারায়ই চলছে। 

তিনি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরনে যুবকদেরকে ইসলামি আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে।