News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০৯:১৩ পিএম শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জে শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দ দূষণকারী ৩টি যানবাহন থেকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। সেই সাথে ৩টি হর্ণ জব্দ করা হয়।

বুধবার (১২ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান নেতৃত্বে সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক শব্দদূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিউকিশন প্রদান করেন। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা অথবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।