News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

ছাত্রশিবিরের ভুল সংশোধন ও ৮ দফা দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ১০:৪৩ পিএম ছাত্রশিবিরের ভুল সংশোধন ও ৮ দফা দাবি

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেছেন, গতকাল ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজিব আহত কলেজ সেক্রেটারি তামিমকে দেখতে আসেন। বিষয়টিকে অনেকে সমঝোতা বৈঠক হিসেবে ভুল বুঝছেন। স্পষ্ট করে বলতে চাই, এটি কোনো সমঝোতা বৈঠক ছিল না। তবে তাঁর এই সাক্ষাৎ পরিস্থিতি শান্ত করতে সহায়ক হয়েছে। সমঝোতা বৈঠক এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন। অমিত হাসান বলেন, কলেজ প্রশাসন রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া চলমান সংকটের কার্যকর সমাধান করতে পারবে না- এ বিষয়টি আমরা ইতোমধ্যে বুঝতে পেরেছি। তাই আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে চলমান সংকটগুলোর সুরাহা করতে চাই।

তবে তার আগে ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা আমাদের দাবিগুলো স্পষ্টভাবে জানাতে চাই-

কলেজ ছাত্রাবাস থেকে লুণ্ঠনকৃত সকল মালামাল যথাযথভাবে ফেরত দিতে হবে, ভাঙচুর করা মালামালের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে, বিভিন্ন অপরাধের কারণে পূর্বে ছাত্রাবাস থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের হলত্যাগ নিশ্চিত করতে হবে, ছাত্রাবাস ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দখলকৃত সিটগুলো পূর্বের বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের ফিরিয়ে দিতে হবে, দ্রুত সময়ের মধ্যে ছাত্রাবাস খুলে দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে, বিনা অপরাধে ছাত্রশিবিরের কলেজ সেক্রেটারি তামিম ও অর্থ সম্পাদক জুহাজের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে, ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিত করে প্রত্যেক সংগঠনকে নিজ নিজ কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের পরিবেশ দিতে হবে।

অমিত বলেন, আমরা সংঘাত চাই না, আমরা চাই ন্যায়সংগত সমাধান ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ। আলোচনা ও দায়িত্বশীল রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত এই সংকটের সমাধান হবে- এটাই আমাদের প্রত্যাশা।