নারায়ণগঞ্জ এখনো ‘বি’ ক্যাটাগরির জেলা, ‘এ’ ক্যাটাগরিতে রূপ চাই। একই সাথে নারায়ণগঞ্জের জন্য একটি পূর্ণাঙ্গ মন্ত্রী চাই, যেহেতু পাঁচজন এমপি এক রয়েছেন। সরকারী ও বিরোধী দলের এমপি একত্রে জাতীয় সংসদে মন্ত্রী চাইবেন এমন আহবান জানান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। এর আগেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। তিনি ওই সময়ে সাংবাদিকদের বলেন, চারবারের এমপি হতে যাচ্ছেন আবুল কালাম। ক্লিন ইমেজের এই নেতা বিএনপির গর্ব। দল অবশ্যই তাকে বিএনপি সরকারের মন্ত্রী উপহার দিবেন।
এবার ব্যবসায়ীদের এই দুইটি দাবি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে জেলা ও ঢাকা বিভিন্ন স্থানে। আগামী ২০ আগষ্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। তিনি বর্তমান সরকারের স্থানীয় ও সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব পালন করছেন।
যার ফলে মন্ত্রী পরিষদে পরিবর্তন হওয়া এবার নারায়ণগঞ্জের পূর্ণাঙ্গ মন্ত্রীত্ব পাওয়া আশা জেগেছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জের পাচঁজন এমপিই মন্ত্রীর দাবি তুলবেন। এতে এমপিদের মধ্যে একজন দেয়ার আহবানও থাকবে।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঁচ সংসদ সদস্যের মধ্যে এখন পর্যন্ত কোনো কোন্দল নেই। এই ঐক্য নারায়ণগঞ্জের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। উন্নয়নে আপনারা একসঙ্গে কাজ করবেন এবং আপনাদের মাধ্যমেই উন্নয়ন হবে। একই সঙ্গে জেলার স্বার্থে একজন মন্ত্রী দেওয়ার দাবিও জানান।
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এর মধ্যে চারবারের এমপি দায়িত্ব পালন করছেন আবুল কালাম।



































আপনার মতামত লিখুন :