News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

ইসদাইরে মাদক ব্যবসায়ী ও পুলিশের গোলাগুলি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৪:৫৬ পিএম ইসদাইরে মাদক ব্যবসায়ী ও পুলিশের গোলাগুলি

নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে তিন পুলিশ ও রাজ্জাক বাহিনীর দুইজন।

১৫ আগস্ট দুপুরে ইসদার রেল লাইন এলাকা সড়কে এ ঘটনা ঘটে। একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, দুপুর ৩টায় ফতুল্লা থানা ‍পুলিশের একটি টিম ইসদাইর রেল লাইন এলাকাতে মাদক উদ্ধারে অভিযানে যায়। সেখানে আগে থেকে মাদক বিক্রি করা রাজ্জাক বাহিনীর সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। ‍পুলিশও পাল্টা অ্যাকশনে যায়। এক পর্যায়ে পুলিশ মাদক ব্যবসায়ী রাজ্জাকের ছেলে জসিম (২৬) ও মোহনকে (২৪) আহত অবস্থায় আটক করে।

ওই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। তারা হলেন এসআই রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশেদুল ইসলাম। তাদেরকে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।