বন্দরে চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার আসামী সাজেনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। সাজেন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর মধ্যপাড়া এলাকার সুমন মিয়ার ছেলে।
বুধবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় বন্দর থানার মদনগঞ্জ বটতলাস্থ আরমান প্রধানের পরিত্যক্ত একটি রুম থেকে ওই মামলার আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, জুয়েল হত্যা মামলার আসামী সাজেনকে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অব্যহত রয়েছে।




































আপনার মতামত লিখুন :