নারায়ণগঞ্জ বন্দরে সৎ মাকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে লম্পট সৎপুত্র ফিরোজকে (৫৫) গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তারকৃত ধর্ষক ফিরোজ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার মৃত আলাউদ্দিন সরদারের ছেলে।
এ ব্যাপারে ভূক্তভোগী ধর্ষিতা সৎমা বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ধর্ষক সৎপুত্রসহ ২ জনের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যান দমন আইনে মামলা দায়ের করেছে।
পুলিশ মামলা দায়েরের ওই দিনে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ ধৃত ধর্ষককে একই দিন দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে।
বুধবার (১২ আগস্ট) রাতে বন্দর উপজেলার ঘারমোড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সে সাথে ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।




































আপনার মতামত লিখুন :