নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী অপরাধীদের আইনের আওতায় এনে যথাযথ বিচারের আবেদন করেছেন।
সবশেষ (১৪ সেপ্টেম্বর) আমজাদ হোসেন নামের নাসিক ৬নং ওয়ার্ডের এক স্থানীয় বাসিন্দা এ অভিযোগ দিয়েছেন।
সংঘবদ্ধ সন্ত্রাসীরা হলেন ৬নং ওয়ার্ডস্থ সুমিলপাড়া এলাকার রুহুল আমিন, রানা জালাল উদ্দিন, অমিতাভ, স্বপন, নূর আলম, সৈকত ও সাজ্জাদ।
লিখিত অভিযোগে তুলে ধরা হয়েছে,উল্লেখিত সন্ত্রাসীগণের সঙ্গে অজ্ঞাত আরও ২০-৩০জন সদস্য রয়েছে। তারা সন্ত্রাসী রুহুল আমিন, মাদক ব্যবসায়ী নাহিদ এবং রমজানের সেল্টারে সংঘবদ্ধ হয়ে ৬নং ওয়ার্ডে মাদকের কারবার, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, চোরাকারবার ও ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধের মাধ্যমে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন।
বিশেষ করে অভিযুক্ত রুহুল আমিন নিজের গ্রুপ দ্বারা আদমজী ইপিজেডের বিভিন্ন লাইসেন্সধারী ব্যবসায়ীকে নানাভাবে হয়রানি করে চাঁদা আদায় করছেন। কোনোকোনো ক্ষেত্রে ব্যবসায়ীরা দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে হামলা চালিয়ে আহত করা এবং মালামালের গাড়ি লুট করে নিয়ে যাচ্ছেন।
অভিযোগপত্রে আরও ছিল আওয়ামী শাসনামলে সন্ত্রাসী রুহুল আমিনসহ অন্যান্যরা লীগের ছত্রছায়ায় গোটা আদমজীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাদের অপরাধ থেকে জনসাধারণকে মুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েকবার গ্রেফতারের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছিলেন।
তবে দুঃখের বিষয় হচ্ছে জেল থেকে মুক্ত হয়ে আরও বেশি বেপরোয়া ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এরপর ২০২৪ সালে আওয়ামী লীগের পতন ঘটলেও এই সন্ত্রাসীরা নতুন পরিচয়ে পূর্বের সকল অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
এছাড়াও লীগের পতনের দিন অর্থাৎ ৫আগস্টে সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালিয়ে প্রশাসনের বিভিন্ন অস্ত্র লুট করে সেই অস্ত্র দ্বারা ইতোমধ্যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পত্র-পত্রিকার শিরোনাম বনেছেন।
সবশেষ ৭ সেপ্টেম্বর আদমজী ইপিজেডস্থ 'লিংটাস' নামক কারখানার শাহ আলম মানিক নামক এক ব্যবসায়ীর ঝুটের গাড়ি আটকে দেওয়া হয়। যা নিয়ে ব্যাপক চঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আমজাদ হোসেনের অভিযোগে বলা হয়েছে, উক্ত অপরাধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে সুকৌশলে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছেন।


























-20260912144331.jpg)






আপনার মতামত লিখুন :