News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্টে বৃদ্ধার মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৬:৫২ পিএম সড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্টে বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া বেগম (৯০) নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত নয়টায় নাগিনা জোহা সড়কের আদমজী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত নারী খুলনা জেলার স্থায়ী বাসিন্দা।তার স্বামীর নাম মৃত ইব্রাহিম। সে আদমজী এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, নাগিনা জোহা সড়ক দিয়ে ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে যাবার পথে আদমজী এলাকা ক্রস করার সময়ে নিহত বৃদ্ধা সড়ক পারাপার করতে গেলে ট্রাকটির চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় প্রত্যক্ষদর্শীরা ঘাতক ট্রাক চালক এবং ট্রাকটিকে আটকে ফেলেন।

হাসান নামের এক প্রত্যক্ষদর্শী যুবক বলেন, আমি বাড়ি ফেরার পথে আদমজীতে একটি মালবাহী লড়ির চাকার নিচে একজন বৃদ্ধ মহিলাকে পিষ্ট অবস্থায় দেখতে পাই। আশপাশের মানুষজন ভীড় করলেও আমি থাকা অবস্থায় নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ জানান, বৃদ্ধার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করেছি এবং ট্রাক চালক ও ট্রাক থানায়  আটক রয়েছে। আমি তাৎক্ষণিক হাসপাতালে চলে আসায় আটককৃত ট্রাক চালকের নাম-পরিচয় জানতে পারিনি।