সাংবাদিক রণজিৎ মোদকের বড় ভাই মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ৭টা ৩৫ মিনিটে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার নিজগ্রামে পারিবারিক শশ্মানে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, সাবেক ইউপি সদস্য ও নারান্দিয়া কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপেশ চন্দ্র ভৌমিক, দুলাল আর্য, মদন মোহন মোদক, চিত্তরঞ্জন দে, অমীয় মোদক ও নিতাই চন্দ্র মোদক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শশ্মান বেদিতে প্রদীপ জ্বালিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হবে। এছাড়াও বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কাওটাইল রাধা-রাসবিহারী মন্দিরে তাঁর আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও প্রার্থনা করা হবে।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদক ১৯৭৫ সালের ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় অকাল মৃত্যুবরণ করেন।মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে।






























-20260912144331.jpg)







আপনার মতামত লিখুন :