News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সজিব হত্যাকারীদের গ্রেফতার দাবীতে  মানববন্ধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৭:৩১ পিএম সজিব হত্যাকারীদের গ্রেফতার দাবীতে  মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে সজিব হত্যাকারীদের গ্রেফতারদাবীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্বারকলিপি দিয়ে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। বুধবার দুপুরে এ মানববন্ধন করা হয়।

নিহত সজিবের মা শিরিনা আক্তার জানান, ২৬ আগষ্ট রাতে মাদক ব্যবসায় বাধা দেয়ায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় সজিবকে হত্যা করা হয়। হত্যাকান্ডের প্রধান আসামী মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেফতার করা হলেও তাদের সহযোগীরা মামলা তুলে নিতে প্রায় সময় হুমকি দিয়ে যাচ্ছে। মামলা তুলে না নিলে ছেলের মত আমাদেরকেও হত্যা করবে।

নিহতের ছোট বোন তুলি আক্তার বলেন, আমরা চাই পলাতক আসামীদের গ্রেফতার করে কারাগারে রেখে বিচার। তারা সকল হত্যাকারী কারাগারে থাকলে সাক্ষীরা আদালতে এসে সাক্ষী দিবেন। নয়তো তাদের ভয়ে কেউ আদালতে সাক্ষী দিতে আসবেনা। আমাদেরও ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বাধ্য করবে। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে আমাদের দাবী সজিব হত্যাকারী প্রত্যেকতে গ্রেফতার করে কারাগারে বন্দি রাখা হোক।