বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শেখ হাসিনা বলে ডিসেম্বরে দেশে আসবে। ভাওতাবাজ একটা রাজনৈতিক দল হয়েছে। শেখ হাসিনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশি চাচাতো ভাই খালাতো ভাই যা আছে কারও ছেলে মেয়ে এই দেশে থাকতো না। সবাইকে বিদেশী পাসপোর্ট দিয়ে দিয়েছে। দেশে আসার কোনো দরকার নেই।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল এবং সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শেখ হাসিনা দেশে রাজনীতি করে মানুষের ঘাড় মটকে ২৩৪ বিলিয়ন ডলার ১৫ বছরে পাচার করেছে। যা দিয়ে পদ্মা সেতুর মতো ১০ থেকে ১২ সেতু বানানো সম্ভব ছিলো। দেশে যে উন্নয়ন বাজেট হয় তার ৮ বছরের বাজেটের সমান টাকা শুধু পাচার হয়েছে। মেঘা প্রজেক্ট করে মেঘা দুর্নীতি করেছে। মেঘা টাকা লুটপাট করেছে। কারণ মেঘা প্রজেক্টে মেঘা দুর্নীতি করা যায়।
তিনি আরও বলেন, আমাদের দেশের এমপি মন্ত্রীরা দেশকে ভালোবাসে না। দেশে রাজনীতি করে কিন্তু নিজের ছেলেকে দেশে পড়ায় না। একটু কাশি হলেও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যায়। দেশের এমপি মন্ত্রীরা যখন সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবে সেদিনই দেশ উন্নত হবে বলে ধয়ে নেয়া যায়।
শিবির সভাপতি বলেন, আমাদের দেশে মেধার কোনো সমস্যা নেই; সংকটও নেই। সংকট হচ্ছে সততা ও দেশপ্রেমের। মানুষকে মানুষ হিসেবে আমরা গ্রহণ করতে পারি না। একজন দৈত্য দানবের ঘটনা ট্রাইব্যুনালের মাধ্যমে আপনাদের সামনে এসেছে। তিনি কোনো সাধারণ শিক্ষার্থী ছিলেন না। তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছে। আর তার হাতে প্রায় হাজারের উপড় মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার বিরুদ্ধে বাহিনীর কর্মকর্তারা স্বাক্ষী দিয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম ও মহানগর সেক্রেটারী আমজাদ হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


























-20260912144331.jpg)






আপনার মতামত লিখুন :