নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গত ১৪ ১৫ ও ১৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী “যুক্তির মহারণ “ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় । এতে নারায়ণগঞ্জের ১৬ টি স্কুল বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা পর্যায়ে দুটি দল ফাইনালে অংশগ্রহণ করে। দল দুটি হচ্ছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ। বিতর্কের বিষয় ছিল শিল্পনগরী হিসেবে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় সম্পদ শিল্প নয় বরং তার দক্ষ মানব সম্পদ। পক্ষে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ অংশগ্রহণ করে এবং বিপক্ষে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজ।
এই বিতর্ক প্রতিযোগিতায় আইডিয়াল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয় ও সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ রানার্স আপ হয় এই বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রেবতী পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মেহজাবিন মৌশি ।
পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, উপস্থাপনা, অভিনয়, বিতর্ক, লেখালেখি, ইংরেজি ভাষা,গবেষনা এবং ডিজিটাল কনটেন্ট তৈরির মতো নানা ক্ষেত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে নারায়ণগঞ্জের শিক্ষার্থী মেহজাবিন মৌশি । অল্প বয়সেই বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়ে সে অর্জন করেছে একাধিক স্বীকৃতি। একই সঙ্গে নিজের আগ্রহকে কাজে লাগিয়ে গড়ে তুলছে বহুমুখী দক্ষতা।
মেহজাবিন বর্তমানে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।


























-20260912144331.jpg)








আপনার মতামত লিখুন :