ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল-আমীন ওরফে বুলবুল হত্যা মামলার এজাহারভূক্ত আসামী সিফাত বাহিনীর সক্রিয় সদস্য রোমানকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত রোমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের উইলসন রোড কদম রসুল মাঠপাড়া এলাকার আলী আকবর মিয়ার ছেলে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২০ আগস্ট নারায়ণগঞ্জ বন্দরে নাসিক ২১ নং ওয়ার্ডের বন্দর শাহী মসজিদ বউ বাজার দত্তবাড়ী সিকদার মালেক সাহেবের বাড়ির সামনে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাং লিডার শেখ সিফাত ওরফে কাটা সিফাতসহ তাঁর বাহিনীর সদস্যদের হামলায় জাহিদ আল আমিন ওরফে বুলবুল নিহত হন। এ ঘটনায় মূল অভিযুক্তসহ ১১ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।































-20260912144331.jpg)





আপনার মতামত লিখুন :