নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে এ সি আই গ্রুপ, বাংলাদেশ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার জালাকান্দি ও গোপালদী পৌরসভা এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের বিটা ক্যারোটিন পণ্যে আমদানিকারকের সিল পাওয়া যায়নি। এছাড়া পণ্যটির স্টাডি রিপোর্টও ছিল না।
‘ফ্যাটিগ রিকোভারি এনার্জি বুস্ট’ পণ্যের নিউট্রিশনাল ভ্যালু নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করা হয় না বলেও অভিযানে উঠে আসে। এসব অনিয়ম নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৪১ ও ৪২ ধারার লঙ্ঘন হওয়ায় এ সি আই ক্রপ, বাংলাদেশ লিমিটেডকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
































-20260912144331.jpg)






আপনার মতামত লিখুন :