News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কাশীপুরে দগ্ধ আরো এক শিক্ষার্থীর মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৬:৪৩ পিএম কাশীপুরে দগ্ধ আরো এক শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীপাড়া এলাকার মহিলা মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় চিকিৎসাধীন আরো মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬ টায় ১৪ বছর বয়সী জিদনি মারা যান। এ নিয়ে দুইজনের মৃত্যু হলো।

গুরুতর দগ্ধ অবস্থায় আরও কিশোরী রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নারায়ণগঞ্জের ওই ঘটনায় মোট পাঁচজন রোগী তাদের ইনস্টিটিউটে চিকিৎসার জন্য এসেছিল। ১১ বছরের আতিয়ার ৪৫ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্ন নিয়ে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সে মারা যায়।

এরপর গুরুতর দগ্ধ ১৪ বছর বয়সী জিদনিকে আইসিইউতে ভর্তি করা হয়। তার শরীরের ৮২ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্ন ছিল। বুধবার সকাল ৬ টায় সেও মারা গেছেন।

বর্তমানে ১৩ বছর বয়সী লামিয়া গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ৫৫ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্ন হয়েছে বলে জানান চিকিৎসক। লামিয়া ৫৫ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্ন নিয়ে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

আর তুলনামূলক কম দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া আছিয়া ও সুমাইয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাদের আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর বিকেলে হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসায় ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আবাসিক ছাত্রী দগ্ধ হওয়ার ঘটনা ঘটে। ঘটনার সময় ছাত্রীরা ছাদে খেলাধুলা করছিল এবং তাদের কাছে পাতাযুক্ত আখ ছিল। খেলার ছলে ওই আখ হাই-ভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিকট শব্দে স্পার্ক হয়ে আগুন ধরে যায় এবং ছাত্রীরা দগ্ধ হয়।