News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

কোন ধরনের ষড়যন্ত্রে কাজ হবে না : এমপি আজাদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৯:৩১ পিএম কোন ধরনের ষড়যন্ত্রে কাজ হবে না : এমপি আজাদ

শিবুমার্কেট এলাকায় পরিদর্শন শেষে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, আমরাও চাই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে। প্রধানমন্ত্রীও শ্রমিকদের পক্ষে রয়েছেন। আমি একজন গার্মেন্ট ব্যবসায়ী হিসেবে আমিও চাই আমার শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে। ইতোমধ্যে মজুরী বোর্ড গঠন করা হয়েছে। আপনারা ধৈর্য্য ধরুন প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ আপনারা ন্যায্য অধিকার পাবেন। বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন স্থানেই শ্রমিকদের উস্কানী দিয়ে মাঠে নামানোর চেষ্টা করা হয়েছিল। সেখানে প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা সম্মিলিতভাবে প্রতিহত করেছেন। শিবুমার্কেট এলাকায় একটি কুচক্রি মহল শ্রমিকদের আন্দোলনকে ভিন্নদিকে ধাবিত করার চেষ্টা করছে। চক্রান্তকারীদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, কোন ধরনের ষড়যন্ত্রে কাজ হবেনা। যারা পিছনে থেকে ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান। ইতোমধ্যে কিন্তু কয়েকজন ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করা হয়েছে।   

বুধবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন স্থান পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।