সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ সাখাওয়াত হোসেন খাঁনকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন নারায়ণগঞ্জ আইনজীবি ফোরামের নেতৃবৃন্দ।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দুপরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে জেলা আইনজীবি ফোরামের সদস্য সচিব আব্দুল গাফারের নেতৃত্বে তাকে ফুলের শুভেচ্ছা জানান ।
এসময় আইনজীবী ফোরমের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ আইনজীবিদের আইনাঙ্গনে নানা উন্নয়ন করবেন ও নারায়ণগঞ্জের তিন জন সংসদ সদস্য ।
তিনি বলেন, আমরা সকল আইনজীবিরা ধানের শীষের প্রার্থীর জয়ের যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের জন্য মানুষের পাশে থেকে কাজ করে যাবো।
অন্যান্য নেতৃবৃন্দের মাঝে এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী এপিপি জহীরুল ইসলাম মুক্তা, ফোরামের সদস্য সচিব মো. আব্দুল গাফ্ফার, আইনজীবি সমিতির আপ্যায়ন সম্পাদক মাইনুদ্দিন রেজা, সদস্য সুইটি, শেখ মো. গোলাম মোর্শেদ গালিব, আফজাল হোসেন, মো. খসরু, মো. আলী আজম, মো. শাহ আলম, মো.তরিকুল ইসলাম বুলবুল, মো. টুটুল, মো. বাহাউদ্দিন, কায়সার আলম সহ্য অন্যান্য নেতৃবৃন্দ ।









































আপনার মতামত লিখুন :