News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

কবি এনামুল হক প্রিন্সের সুস্থতা কামনায় প্রার্থনা সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:৫২ পিএম কবি এনামুল হক প্রিন্সের সুস্থতা কামনায় প্রার্থনা সভা

আনন্দধামের উদ্যোগে বিশিষ্ট সাহিত্যিক কবি, আনন্দধামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য পরিচালক এনামুল হক প্রিন্সের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফের সভাপতিত্বে স্থানীয় কলেজ রোডস্থ টাইলস গার্ডেনে অনুষ্ঠিত এই প্রার্থনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আনন্দধামের ভাইস চেয়ারম্যান বাবু শ্যামল দত্ত, আনন্দধামের মহাসচিব আবদুল কাইয়ুম আল আমিন, যুগ্ম মহাসচিব খোকন গাজী, আনন্দধাম সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর ডালিম, পরিচালক বৃন্দের মাঝে সর্বজনাব রতন সাহা,মুজিবুর রহমান, মো. শাহীন রেজা, মো. রহমতুল্লাহ, বিশিষ্ট সমাজহিতৈষী জাবেদ আহমেদ প্রমুখ।  

সভায় উপস্থিত সবাই এনামুল হক প্রিন্সের সুন্দর সমাজ গঠনের নিরলস প্রচেষ্টার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

গত কিছুদিন আগে উনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকাতে চিকিৎসাধীন আছেন।