News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

ফতুল্লায় রিমি ডাইং এর মিটার খুলে নিলো পরিবেশ অধিদপ্তর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৬:১৬ পিএম ফতুল্লায় রিমি ডাইং এর মিটার খুলে নিলো পরিবেশ অধিদপ্তর

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় রিমি ডাইং নামের একটি অনুমোদনহীন ও পরিবেশ দূষণকারী কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানাটির বৈদ্যুতি সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে ফেলা হয়।

অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন। অভিযানে সহায়তা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি ফতুল্লা জোন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

এক প্রেস বিবৃতিতে পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণে জড়িত ও অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।