১ ফেব্রুয়ারী রবিবার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী।
তিনি বলেন, কুতুবপুর ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রায় ২০ বছর যাবৎ চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও কুতুবপুরের উন্নয়নে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি, তিনি অতীতে বিএনপির থাকলেও চেয়ারম্যান হওয়ার জন্য দল পরিবর্তন করে আওয়ামী লীগের চেয়ারম্যান হয়েছেন কিন্তু কুতুবপুরের উন্নয়ন হয়নি, বরং কুতুবপুর ইউনিয়নের উন্নতি হওয়ার বদলে অবনতি হয়েছে।
আমরা অবগত আছি আপনারা অনেকদিন যাবৎ-ই কুতুবপুর ইউনিয়ন কে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবী জানিয়ে আসছেন। আমি আপনাদের এই দাবীর প্রতি সংহতি প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আমরা নির্বাচিত হলে কুতুবপুরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করবো। এ জন্য আমি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি।


































আপনার মতামত লিখুন :