News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

ধানের শীষের আবুল কালামের নির্বাচনী প্রচারণায় গণজোয়ার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:১২ পিএম ধানের শীষের আবুল কালামের নির্বাচনী প্রচারণায় গণজোয়ার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ (সদর-বন্দর)-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় সদর থানা বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় (সদর-বন্দর)-৫ আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালামের পক্ষে অংশগ্রহণ করেন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনতা।

এর আগে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারণায় সদর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর খানপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় জড়ো হতে শুরু করে।

পরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

নেতৃবৃন্দরা ধানের শীষের পক্ষে শ্লোগান দিতে থাকেন। গণসংযোগের মিছিলটি চাষাঢ়া চত্ত্বরে আসলে সাধারণ জনতা তাদের সাথে মিছিলে যোগদান করতে শুরু করে। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতার অংশ গ্রহনে মিছিলটি গণজোয়ারে পরিণত হয়।

মিছিলে বিশৃঙ্খলা এড়াতে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু গণসংযোগের সামনে থেকে নেতৃত্ব দেন।

উপস্থিত ছিলো মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক শাহ ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, আবুল কাউছার আশা, মনির খান, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, ডা. মুজিবুর রহমান, হাজী ফারুক হোসেন, মাকিদ মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, আয়েশা সাত্তার, দিদার খন্দকার, মনির হোসেন, সুজন মাহমুদ, শাহ রিয়ার চৌধুরী ইমন, দুলাল হোসেন, সুজন মাহমুদ, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর যুবদল নেতা শফিকুর রহমান শফিক, দর্পন প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আরাফাত চেীধুরী,মেহেদী হাসান, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সিনিয়র সহ-সভাপতি রানী, সাংগঠনিক সম্পাদক ডলি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নির্বাচনী গণসংযোগটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নিতাইগঞ্জ মোড়ে গিয়ে নারায়ণগঞ্জ (সদর-বন্দর)-৫ আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালাম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।